মগবাজারে ভয়াল বিস্ফোরণের কারণ জানাল ফায়ার সার্ভিস

২৮ জুন ২০২১, ০৮:৩২ AM
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে © ফাইল ফটো

রাজধানীর মগবাজারে গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটছে বলে জানিয়েছে ফায়ারের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। তবে কিসের মাধ্যমে বা কি কারণে ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে। তিনি বলেন, এটা নাশকতা কিনা সেটিও বলা যাচ্ছে না। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে, মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাতজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আরো অর্ধাশাধিক মানুষ আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চারতলা ভবনের নিচে শর্মা হাউজের জেনারেটর বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ারের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। এটা বলতে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না। ভবনটির সামনে রাস্তায় ট্রেনেজ লাইনের কাজ হচ্ছে। সেটার কারণে লিকেজ হতে পারে। কোনটিই নিশ্চিত নয়। তদন্তের পর বলা যাবে।

এ বিষয়ে ঢাকার পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, এখানে কিছু গ্যাস জমে ছিল এবং এই গ্যাস বিস্ফোরণের কারণে আশপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, দুইটা বাস বিধ্বস্ত হয়ে গেছে। ৫০ জনের উপরে আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি, সাতজন মারা গেছে।

আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
close