ছাত্রলীগের ১০ সভাপতি-সম্পাদককে মোটরসাইকেল দিলো নাভানা গ্রুপ

২৭ জুন ২০২১, ০৬:৫২ PM
ছাত্রলীগের ১০ সভাপতি-সম্পাদককে মোটরসাইকেল দিলো নাভানা গ্রুপ

ছাত্রলীগের ১০ সভাপতি-সম্পাদককে মোটরসাইকেল দিলো নাভানা গ্রুপ © টিডিসি ফটো

তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, গুলশান, বনানী ও তিতুমীর কলেজসহ ছাত্রলীগের ১০ সভাপতি-সম্পাদককে মোটরসাইকেল উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান নাভানা গ্রুপ। আজ রবিবার (২৭ জুন) প্রতিষ্ঠানটির কর্পোরেট বিষয়ক কর্মকর্তা মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাভানা গ্রুপের পক্ষ থেকে তিতুমীর কলেজ, গুলশান, বনানী, বাড্ডা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ১টি করে মোটরসাইকেল উপহার হিসাবে দেওয়া হলো।

এদিকে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন উপহার পেয়ে খুশি সংগঠনটির প্রত্যেক শাখা নেতারা। তারা সবাই নাভানা গ্রুপের এমন কাজের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল মাহফুজ মোটরসাইকেলে ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘নাভানা গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ’।

বাড্ডা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিখেছেন, আলহামদুলিল্লাহ্। ভালোবাসার এই বন্ধন অটুট থাকুক আজীবন। অসংখ্য ধন্যবাদ প্রিয় সাইফুল ইসলাম সুমন ভাইসহ মোহাম্মদ আরফদুর রহমান বান্টি ভাই, পলাশ হাজরা দাদা মামুন রহমান ভাই। প্রাপ্তিটা প্রত্যাশার চেয়ে বেশি ছিল। মুখে নয় অন্তরে ছাত্রলীগকে ধারণ করার লোক খুব কমই আছে।

প্রতিষ্ঠানটির প্রধান কর্পোরেট বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আরফদুর রহমান বান্টি জানান, সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে আমাদের এই প্রচেষ্টা তাদেরকে উৎসাহ দেবে। নাভানা গ্রুপ দেশের অন্যতম শিল্প গ্রুপ। যারা বঙ্গবন্ধু, বাংলাদেশ আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্পূর্ণভাবে নিবেদিত।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬