‘কঠোর লকডাউনের’ প্রজ্ঞাপন কাল

২৬ জুন ২০২১, ০৮:৪৭ PM
লকডাউন

লকডাউন © ফাইল ফটো

করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা দিয়েছে সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা থাকলেও সেটি আগামীকাল রোববার জারি করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

জানা গেছে, এবার লকডাউনের কার্যক্রম বাস্তবায়ন করতে আগের বারের চেয়ে বেশি কড়াকড়ি হবে। তবে গার্মেন্টসসহ সব ধরনের রপ্তানিমুখী শিল্প কলকারখানা, হিসাব বিভাগের সব অফিস, খাদ্যপণ্য পরিবহন, কৃষি, পোল্ট্রিসহ প্রাণীসম্পদের যানবাহন, ওষুধ, হাসপাতাল ও চিকিৎসা সেবা, গণমাধ্যমের সঙ্গে যুক্তদের চলাফেরায় কোনো বাধা থাকবে না। প্রবাসীদের মধ্যে যাদের বিমান টিকিট থাকবে তাদেরও চলাচল অব্যাহত রাখার চিন্তা করছে সরকার। 

এর আগে গতকাল শুক্রবার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে এই কঠোর লকডাউনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।

ট্যাগ: লকডাউন
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close