দেশে করোনা টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে

২৬ জুন ২০২১, ০৪:১৯ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের কারখানা গোপালগঞ্জে করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৬ জুন) মানিকগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, আমরা লকডাউন নির্ভর হতে চাই না। চিরকাল লকডাউন রাখা সম্ভব না। আমরা ভ্যাকসিন নির্ভর হতে চাই। সেজন্য টিকা উৎপাদনে কারখানা করা হবে। আর এই কারখানা হবে গোপালগঞ্জে।

এদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রথমে সাতদিনের কথা বলা হলেও এটি আরও বাড়বে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬