সীমিত পরিসরে কিছু অফিস খোলা থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২৬ জুন ২০২১, ১১:৩১ AM
সীমিত পরিসরে কিছু অফিস খোলা থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সীমিত পরিসরে কিছু অফিস খোলা থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী © ফাইল ফটো

আগামী সোমবার থেকে কঠোর লকডাউনে জরুরিসেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। তবে অর্থবছর শেষ হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সংক্রমণ রোধে ২৮ জুন থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেওয়া হয়েছে। কঠোর লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে অর্থবছর শেষ হওয়ায় কিছু অফিস খোলা থাকবে। যেহেতু অর্থবছর শেষ হচ্ছে তাই অ্যাকাউন্ট সেকশন, এনবিআর রিলেটেড অফিসগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

পাশাপাশি জরুরি সেবায় কিছু মন্ত্রণালয় ও বিভাগের কিছু শাখায় কার্যক্রম চলবে বলে জানা গেছে। কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার থেকে সাত দিন সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close