করোনায় গর্ভের সন্তানসহ চিকিৎসক মায়ের মৃত্য

২৫ জুন ২০২১, ১১:৪২ PM
করোনায় চিকিৎসক মায়ের মৃত্যু

করোনায় চিকিৎসক মায়ের মৃত্যু © প্রতীকী ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গর্ভের সন্তানসহ এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) ভোরে চট্রগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় অনেক চেষ্টা করেও তার গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি।

ওই চিকিৎসকের নাম ডা. দিনার জেরিন। তিনি রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। এছাড়া চট্রগ্রামে মা ও শিশু হাসপাতালে কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন।

জানা গেছে, দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন ডা. দিনার জেরিন। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ আছর দেওয়ানহাট ফায়ার বিগ্রডের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

আইজিপির নামে ভুয়া বক্তব্যে বিভ্রান্তি, সতর্ক করল পুলিশ
  • ২০ মার্চ ২০২৬
ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence