বাঙালির সব অর্জন এসেছে আ.লীগের নেতৃত্বে: তথ্যমন্ত্রী

২৩ জুন ২০২১, ১১:৫৫ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালির যত অর্জন সব এসেছে আওয়ামী লীগের হাত ধরে। প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশ আওয়ামী লীগ এ দুটি নাম একে অপরের সাথে জড়িত।

বুধবার (২৩ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে 'আমাদের মুক্তি, আমাদের স্বাধীনতা' শীর্ষক দেশাত্মবোধক গানের সিডির মোড়ক উন্মোচনের সময় এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পরপরই তখনকার ড্রয়িংরুমের রাজনীতি সাধারণ মানুষের কাছে যায়। প্রথমে আওয়ামী মুসলিম লীগ নাম থাকলে পরে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ একটি অসাম্প্রাদায়িক দলে পরিনত হয়।

বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের সভাপতি ও গিটার চর্চার পথিকৃৎ হাসানুর রহমান বাচ্চু ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি ও গবেষক আমিনুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬