সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশের ডাক

২২ জুন ২০২১, ০৯:১৫ PM
করোনার কারণে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান

করোনার কারণে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সারাদেশে একযোগে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। শিক্ষা ও শিশু রক্ষা (শিশির) আন্দোলন নামে একটি ব্যানারে এ কর্মসূচির প্রচারণা চালানো হচ্ছে। আগামী শনিবার (২৬ জুন) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।  

শিক্ষার্থীদের বাঁচাও শিরোনামে এ সংক্রান্ত লিফলেটে বলা হয়েছে, ৪৭০ দিন একটানা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময়ে ১৫১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সারাদেশে আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে ৪৫ শতাংশ। গবেষণা বলছে, করােনা বিস্তারের সাথে শিক্ষাপ্রতিষ্ঠান খােলা রাখার তেমন কোনাে সম্পর্ক নেই।

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম করোনায় আক্রান্ত একটি দেশ উল্লেখ করে এতে আরো বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। এ দাবিতে আগামী শনিবার শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির জন্য প্রচারিত লিফলেট
ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence