শিক্ষক নিয়োগ

হাইকোর্টের আদেশ বহাল রাখল আপিল বিভাগ

২২ জুন ২০২১, ০৪:১৮ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের পক্ষে দেয়া হাইকোর্টের বহাল রেখেছে আপিল বিভাগ। আগামী রবিবার (২৭ জুন) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ জুন)  আপিলটি শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।

এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থীর পক্ষে দেয়া আদালতের রায় স্থগিতাদেশ চেয়ে আপিল করে। তবে এনটিআরসিএকে স্থগিতাদেশ দেয়নি আপিল বিভাগ। আগামী চার সপ্তাহের মধ্যে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়েছে। এনটিআরসিএর করা আবেদনে ওপর শুনানি করে এ আদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।
 
বিষয়টি নিশ্চিত করেছেন চাকরি প্রত্যাশীদের আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া। তিনি বলেন, আগামী ২৭ জুন এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে এনটআরসিএর পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল। চাকরি প্রত্যাশীদের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশীদ আলম খান।

প্রসঙ্গত, এনটিআরসিএ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থী যারা আদালত অবমাননার মামলা করেছেন, তাদের বিষয়ে গত ৩১ মে আদেশ দিয়েছিল আদালত। রিটকারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএর প্রতি নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬