করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প কিছু নেই: শিক্ষামন্ত্রী

২২ জুন ২০২১, ১১:০৫ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসুন আমরা সবাই প্রত্যেক এর জায়গা থেকে সচেতনতামূলক প্রচারণা চালাই। তাই স্বাস্থ্যবিধি মেনেই এ প্রচারণা চালাতে হবে। করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প কিছু নেই। লকডাউন এড়াতে চাইলে সকলের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

সোমবার (২১ জুন) বিকেলে চাঁদপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই সময়টাতে আমাদেরকে একটু সতর্ক থেকে সব কাজ করতে হবে। তার জন্য সকলের সহযোগিতা জরুরি। 

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় অর্ধশতাধিক জনপ্রতিনিধি তথা পৌর মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,   ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। 

এছাড়াও সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close