রাজধানীকে সুরক্ষিত রাখতে আশপাশের ৭ জেলায় লকডাউন

২১ জুন ২০২১, ০৪:১৪ PM
আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে

আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে © প্রতীকী ছবি

করোনার প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে এর পার্শ্ববর্তী সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২১ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে।

সোমবার (২১ জুন) বিকেলে জরুরি প্রেস ব্রিফিংয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিব বলেন, নারায়ণগঞ্জ, গাজীপুর,মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জে এই লকডাউন ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি আরও জানান, জরুরি পরিসেবা অর্থাৎ খাদ্য, অষুধ, অ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিসের মতো সেবা চলমান থাকবে। এছাড়া ঐ অঞ্চলের সরকারি-বেসরকারি-আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি সাধারণ জনচলাচল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব জেলা থেকে ঢাকাগামী কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। কেবলমাত্র অ্যাম্বুলেন্স ও জরুরি খাদ্য, অষুধ ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোন যানবাহন চলাচল একেবারেই বন্ধ ঘোষণা করা হয়েছে।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬