ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু

২০ জুন ২০২১, ১২:৩৬ PM
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু © প্রতীকী ছবি

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় নতুন কেনা ফ্রিজের জায়গা করার জন্য স্টিলের শোকেস সরাতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মা ও মেয়ে।

অপর দিকে কসবার ধামসার গ্রামের আবদুল মান্নান পাটশাক তুলতে কৃষিজমিতে যাওয়ার সময় বৃষ্টিতে ছিঁড়ে পড়ে থাকা শ্যালো মেশিনের বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।

আজ রোববার সকালে পৃথক দুটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর।

নিহত তিনজন হলেন কসবা উপজেলার হাতড়াবাড়ি গ্রামের গোলাম মাওলা ও তাঁর ছেলে জুবায়ের হোসেন এবং কসবা উপজেলার ধামসার গ্রামের আরু ব্যাপারীর ছেলে আবদুল মান্নান। আহত হয়েছেন গোলাম মাওলার স্ত্রী রোজিনা আক্তার ও মেয়ে জান্নাত আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ফ্রিজ কিনেছেন কসবার হাতড়াবাড়ি গ্রামের গোলাম মাওলা। নতুন কেনা ফ্রিজের জায়গা করার জন্য স্টিলের শোকেস সরাতে গিয়ে গোলাম মাওলা, তাঁর স্ত্রী ও দুই ছেলে-মেয়ে বিদ্যুস্পৃষ্ট হন। স্টিলের শোকেসটির সঙ্গেই লাগানো ছিল বিদ্যুতের মেইন সুইচ। গোলাম মাওলা পাশে থাকা মেয়েকে পা দিয়ে সরিয়ে দেন। মেয়েটি তখন দৌড়ে গিয়ে চিৎকার শুরু করলে বাড়ির অন্যরা এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রোজিনা আক্তারকে ব্রা‏হ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ে জান্নাতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাবা-ছেলের লাশ বাড়িতে রাখা হয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close