৭ দিনের কঠোর লকডাউনে বগুড়া

১৯ জুন ২০২১, ০৮:৫৮ PM
লকডাউন

লকডাউন © ফাইল ফটো

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল রবিবার থেকে ২৬ জুন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে বগুড়া জেলা প্রশাসন। শনিবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার রাত ১২টার পর থেকে আগামী ২৬ জুন পর্যন্ত বগুড়ায় সর্বাত্মক লকডাউন থাকবে। এই সময় পৌর এলাকাসহ সব উপজেলায় ব্যবসা-প্রতিষ্ঠান, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং চিকিৎসাসেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। খাবারের দোকান এবং হোটেল-রেস্তোরাঁগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। বাসসহ অন্যান্য যানবাহন বগুড়া শহর ছেড়ে যাবে না এবং বগুড়ায় প্রবেশ করবে না।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। তিনি বলেন, সবকিছু বন্ধ থাকলেও জরুরি সেবাদানকারী পরিবহন যেমন অ্যাম্বুলেন্স, খাদ্যদ্রব্য সরবরাহকারী পরিবহন ও চিকিৎসাসেবায় নিয়োজিত পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক অনুষ্ঠানসহ গণজমায়েত হয় এমন সব অনুষ্ঠান বন্ধ থাকবে। শহরের সাপ্তাহিক-বাজার, চায়ের দোকান, পর্যটন স্থল, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সরকারের রাজস্ব আদায়ে যুক্ত প্রতিষ্ঠান-দপ্তর এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close