আবু ত্ব-হার সন্ধান মিলেছে

১৮ জুন ২০২১, ০৩:০১ PM
আবু ত্ব-হা

আবু ত্ব-হা © ফাইল ফটো

আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হার খোঁজ মিলেছে। তিনি বর্তমানে তার শশুর বাড়ি রংপুর নগরীর মাস্টারপাড়ায় রয়েছেন।

শুক্রবার (১৮ জুন) দুপুরে গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন আবু ত্ব-হার শ্যালক জাকারিয়া হোসেন।

তিনি বলেন, আমার দুলাভাই বর্তমানে আমাদের বাসায় রয়েছেন। তিনি সুস্থ আছেন। তার জন্য সবাই দোয়া করবেন।

এদিকে ত্ব-হাকে তার শশুরবাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কোতোয়ালি থানার ওসি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তবে কোথা থেকে কীভাবে ত্ব-হা উদ্ধার হয়েছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

এর আগে গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন আবু ত্ব-হা। সেদিন রাতে সবশেষ তার মায়ের সাথে কথা বলেছিলেন তিনি। ফোনে মাকে জানিয়েছিলেন তিনি সাভারে যাচ্ছেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আনোয়ারায় হামের উপসর্গে ভর্তি নেই কেউ, বাড়ি বাড়ি খোঁজ স্বাস্…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  • ০৪ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আশঙ্কাজনকহারে বাড়ছে হাম, আতঙ্কে অভিভাবকরা
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৮ এপ…
  • ০৪ এপ্রিল ২০২৬
অর্থসংকটে জাবিতে ভর্তিতে অনিশ্চয়তায় তিন মেধাবী শিক্ষার্থী
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশে এলো আরও ৩৪ হাজার টন জ্বালানি তেল
  • ০৪ এপ্রিল ২০২৬