সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিক যুগলের আত্মহত্যা

১৫ জুন ২০২১, ০৯:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ে প্রেমের সম্পর্ক মেনে না নেয়া ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেয়ে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন। নিহত দুইজন সম্পর্কে চাচাত ভাই-বোন।মঙ্গলবার (১৫ জুন) দুপুরে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন যতন চন্দ্র সিংহ (১৮) ও সুমি বালা (১৪)। যতন চন্দ্র খালিপুর গ্রামের দেবেন্দ্র চন্দ্র সিংহের ছেলে। আর সুমি একই গ্রামের যতীন চন্দ্রের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে। হিন্দু রীতি অনুযায়ী  একই পরিবারের ছেলে-মেয়ের মধ্যে বিয়ে দেয়ার বিধান নেই। সম্পর্কে তারা দুজন চাচাতো ভাই-বোন। এছাড়া তাদের বিয়ের বয়সও হয়নি। তাই তারা বিয়ে দিতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় উভয়ের পরিবারের পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছে।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬