রাস্তায় বিশ্রামকালে তার ছিঁড়ে শরীরে, বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

১৫ জুন ২০২১, ১০:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাস্তায় বসে বিশ্রাম করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে শরীরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুন) রাতে বগুড়ার ধুনট উপজেলার উলুরচাপড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম সিয়াম বাবু (১২)। সে একই গ্রামের দুলাল তালুকদারের ছেলে। স্থানীয় ছাতিয়ানি রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির শিক্ষার্থী সিয়াম বাবু।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে বাড়ির পাশে মাঠে পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলতে যায় সিয়াম। পরে সন্ধ্যার দিকে খেলা শেষে রাস্তায় বসে বিশ্রাম করছিল সে। এসময় তার মাথার উপর থাকা পল্লী বিদ্যুৎ সঞ্চালনের আড়াআড়ি তার ছিঁড়ে সিয়ামের শরীরের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন সিয়াম। পরে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আইনি প্রক্রিয়া শেষে সিয়ামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close