‘এক বছর পরীক্ষা না দিলে বিরাট ক্ষতি হবে না’

১৩ জুন ২০২১, ০১:৩২ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এক বছর পরীক্ষা না দিলে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না। আপনাদের সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কী করা যায় আমরা সেগুলো নিয়েও ভাবছি।

আজ রবিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া যায় কিংবা অন্য কোনোভাবে সেটি করা যায় কিনা সেটা চিন্তাভাবনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল। কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অনলাইনে শিক্ষাদানের বিষয়টি চলমান রয়েছে। নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাভাবিক পড়াশোনা যেন বাড়িতে চালিয়ে যায় সে বিষয়ে শিক্ষার্থীদের আহবান জানাই। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close