বেতনের দাবিতে ঢাকা-গাজীপুর সড়কে শ্রমিকদের অবরোধ

১০ জুন ২০২১, ০১:০৭ PM
গাজীপুরে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা

গাজীপুরে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা © সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে সড়ক অবরোধ করেছেন তারা। এতে ওই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

আন্দোলনকারী এক শ্রমিক জানান, মঙ্গলবার মালিক কারখানায় এলেও তাদের বিগত বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বার্ষিক ছুটিসহ বিভিন্ন পাওয়া পরিশোধের বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দিয়ে চলে যান। তাই আজ (বৃহস্পতিবার) সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া, বার্ষিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরের ছুটির আগে এপ্রিল মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। তখন আন্দোলনের মুখে ওই মাসের আংশিক পাওনাদি পরিশোধ করে কর্তৃপক্ষ।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close