'আমি একসময় ছোটখাটো আমলা ছিলাম, এখনো বড় আমলা আছি'

০৮ জুন ২০২১, ০৭:০৮ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © ফাইল ফটো

আমলাতন্ত্রের বাড়াবাড়ি নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা। চলমান সমালোচনার মধ্যেই এবার আমলাতন্ত্র নিয়ে কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমলাতন্ত্র মন্দ নয়। আমলাতন্ত্র ভালো। আমলাতন্ত্রের বিকল্পও তো নাই। কেউ আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন এর বিকল্প বের করতে পারেনি। চীনারা পারেনি। ফেরাউনও পারেনি। খলিফারাও পারেনি। সেই মহান আমলাতন্ত্র আমাদের মাঝেও আছে।’

আজ মঙ্গলবার (৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আমলাতন্ত্রের বিষয়টি আলোচনায় উঠে আসে একনেক সভায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধিকরণ একটি প্রকল্পের তথ্য তুলে ধরতে গিয়ে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আমি নিজেও একসময় ছোটখাটো আমলা ছিলাম। মনেপ্রাণে এখনো বড় আমলা আছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে। সেই মহান আমলাতন্ত্রের জন্য তাদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সাভারে, সেটির আধুনিকায়ন, সংস্কার, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, প্রশস্ত, সবকিছু করব। সেখানে ২০ তলা অত্যাধুনিক ভবন হবে। তবে আশা করছি তাদের কাজের গতিও আধুনিকায়ন হবে।’

উল্লেখ্য, আজকের একনেক সভায় বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্পটি অনুমোদন পেয়েছে। প্রথম অনুমোদনের সময় এই প্রকল্পের ব্যয় ছিল ৮৫৯ কোটি টাকা। এখন তা বেড়ে ১ হাজার ২০৭ কোটি টাকায় উন্নীত হয়েছে।

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬