জুনে একাধিক ঘূর্ণিঝড়ের আভাস, হতে পারে আকস্মিক বন্যা

০৩ জুন ২০২১, ১২:১১ PM
বন্যা

বন্যা © ফাইল ছবি

চলতি জুন মাসে বঙ্গোপসাগরে একাধিক গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং অতিভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সম্ভাবনাও রয়েছে।

বুধবার (২ জুন) গত এক মাসের আবহাওয়ার পর্যালোচনা এবং আগামী এক মাসের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে অনুষ্ঠিত আবহাওয়া অধিদপ্তরের বৈঠকে এসব তথ্য উঠে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে জানানো হয়, মে মাসে স্বাভাবিকের তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এটি সারাদেশের গড় হিসাব। কিন্তু রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

জুনের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে সারা দেশে বর্ষার আগমন ঘটতে পারে। সম্ভাবনা রয়েছে স্বাভাবিক বৃষ্টিপাতের। সৃষ্টি হতে পারে গভীর নিম্নচাপও। দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি ও তীব্র বজ্রঝড় এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আর এই অতিভারী বৃষ্টিতে পাহাড়ে ধেয়ে আসা পানিতে বন্যা হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এতে আরও জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে একটি মৃদু অর্থাৎ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের অথবা মাঝারি ৩৮ থেকে ৪০ ডিগ্রির দাবদাহও বয়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দিল মার্কিন …
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close