দরজা ভেঙে গলায় ফাঁস দেয়া অবস্থায় কলেজছাত্রীর লাশ উদ্ধার

০১ জুন ২০২১, ১০:৪৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী। মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলার জাফরাবাদ ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

নিহত কলেজছাত্রীর নাম লিজা আক্তার (২০)। সে জাফরাবাদ ছিন্নমূল এলাকার বাসিন্দা মো. বাবুল মিয়ার মেয়ে। লিজা চট্টগ্রাম নগরের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার ভোরে লিজার মা লিজাকে ফজরের নামাজের জন্য ডাকে। কিন্তু এতে সে সাড়া দেয়নি। পরে সকাল সাতটার দিকে আবার তাকে ডাকলেও তার কোন সাড়া পাওয়া যায়নি। পরে তার ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।

এএসআই শীলব্রত বড়ুয়া জানান সকাল নয়টার দিকে সীতাকুণ্ড এলাকা থেকে গলায় ফাঁস দেয়া এক কিশোরীকে হাসপাতালে আনে তার স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬