ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশে ৩ জনের মৃত্যু

২৬ মে ২০২১, ০৩:১৩ PM
ঘূর্ণিঝড় ইয়াস

ঘূর্ণিঝড় ইয়াস © সংগৃহীত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জেলে জোয়ারের পানিতে ডুবে আর অন্যজন গাছ চাপায় মারা গেছেন। ফেনীর সোনাগাজী, বরগুনার বামনায় ও ভোলার লালমোহনে এই ঘটনা ঘটে।

ভোলায় গাছের ডাল ভেঙে নিহত রিক্সাওয়ালার নাম আবু তাহের (৪৮)। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের মৃধার চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে।

ফেনীতে নিহিত ব্যক্তির নাম হাদিউজ্জামান। মঙ্গলবার রাতে সোনাগাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের শেখের পাড়া গ্রামে।

বরগুনায় মারা যাওয়া জেলের নাম নান্না জোমাদ্দার (৩৫)। মঙ্গলবার রাতে জেলার বামনা উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তিনি উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারের ছেলে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দিল মার্কিন …
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close