রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

২৬ মে ২০২১, ১১:৩৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইউটিলিটি প্রতিস্থাপন/অপসারণ প্রকল্পের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো- তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলুরোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্বপাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং হতে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। যে কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
close