ব্রিফিং বয়কট করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেরিয়ে গেলেন সাংবাদিকরা (ভিডিও)

১৮ মে ২০২১, ১২:০৪ PM
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিং করার কথা থাকলেও করতে পারেনি

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিং করার কথা থাকলেও করতে পারেনি © সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছে সাংবাদিকরা।

তিন জন অতিরিক্ত সচিব ব্রিফিং করতে আসলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক শামীম আহমেদ বয়কোটের এ ঘোষণা দেন।

আজ মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিং করার কথা থাকলেও কর্মকর্তারা সম্মেলন কক্ষে ব্রিফিং এর  জন্য প্রবেশ করেন ১১টা ২০ মিনিটে।

এরপর বিএসআরএফ সাধারণ সম্পাদক শামীম আহমেদ বয়কটের এ ঘোষণা দেন। এসময় বিএনআরএফ এর কার্যনির্বাহী কমিটিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

শামীম আহমেদ বলেন, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সকাল ১১টার সংবাদ সম্মেলন বয়কট করা হলো। পাশাপাশি সবাইকে সম্মেলন কক্ষ ত্যাগের জন্য সকলের সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে পরবর্তী কর্মসূচি কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬