গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

১৬ মে ২০২১, ০৯:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চট্টগ্রামে নগরীতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ফারিয়া আক্তার (১৮) নামে এক ছাত্রী। রোববার (১৬ মে) বিকেলে নগরীর আকবরশাহ থানাধীন ইস্পাহানি রেল গেট এলাকার জনতা কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত ফারিয়া আক্তার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পাংখার এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। সে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

ফারিয়া আক্তারের বাবা মনির হোসেন জানান, সে দুপুরে স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছে আমাদের সঙ্গে। নানুর ঘরে গিয়ে নানুর সঙ্গে শুয়ে ছিল। নানু ঘুমিয়ে যাওয়ার পর পাশের রুমে গিয়ে সিলিং ফানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক ছাত্রীকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬