২৩ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৬ মে ২০২১, ০৩:৩৯ PM
লকডাউন

লকডাউন © ফাইল ফটো

দেশে চলমান বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে চলমান লকডাউনের সময়সীমা আগামী ২৩ মে পর্যন্ত বাড়ল।

রবিবার (১৬) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ  আগামী ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময় পূর্বের সব বিধিনিষেধের সাথে নতুন করে আরও দুটি বিধিনিষেধ আরোপ করা হলো।

এর আগে গতকাল শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চলমান বিধিনিষেধ বাড়ানোর কথা জানান। তিনি বলেন, দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া এবং করোনার বিস্তার রোধে লকডাউন বাড়ানো হবে। লকডাউন বাড়ানোর প্রস্তাবনায় সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে লকডাউন বাড়ানো হলেও অভ্যন্তরীণ রুটে গণপরিবহন চলাচল করবে। তবে আগের মতোই আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। এছাড়া খাবার হোটেলগুলোও খোলা থাকবে। তবে হোটেলে বসে খাওয়া যাবে না। পার্সেল সার্ভিস দেয়া অব্যাহত থাকবে।

ট্যাগ: করোনা
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬