ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

১৪ মে ২০২১, ০৭:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ নাঈম হোসেন।

শুক্রবার (১৪ মে) দুপুরে খাগড়াছড়ির ভাইবোনছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক শিমুল কুমার

নিহত মোহাম্মদ নাঈম হোসেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার নাছির হোসেনের ছেলে। সে পানছড়ি বাজার উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, নাঈম দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে পানছড়ি থেকে অটোরিকশা করে মায়াবিনী লেকে যাচ্ছিল। ভাইবোনছড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাদের বহনকারী অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।

পরিদর্শক শিমুল কুমার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেলের চালককে আটকের চেষ্টা চলছে।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬