ঈদে স্মার্টফোন না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১৪ মে ২০২১, ০৪:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ঈদ উপলক্ষে বাবা-মায়ের কাছে স্মার্টফোন কিনে দেওয়ার আবদার করেছিল স্কুলছাত্রী লামিয়া সরকার (১৪)। কিন্তু বয়সে ছোট হওয়ায় তার পরিবার মোবাইল ফোন কিনে দিতে আপত্তি জানায়। স্মার্টফোন না পেয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে লামিয়া।

শুক্রবার (১৪ মে) ভোরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লামিয়া ওই গ্রামের মামুনুর রশিদ ওরফে হিটলারের মেয়ে। লামিয়া একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়তো। ক্যাডেট স্কুলে ভর্তির জন্য সে রাজশাহীতে কোচিং করছিল। ঈদের আগেই বাড়িতে যায় সে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া (সার্কেল) ইমরান জাকারিয়া। পরিবারের আবেদনের পরিপ্রক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence