অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান, আবাসভূমি ফিরিয়ে দেয়ার দাবি

১৩ মে ২০২১, ০৪:৩৮ PM
বামজোটের প্রতিবাদ সমাবেশ

বামজোটের প্রতিবাদ সমাবেশ © সংগৃহীত

অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের আবাসভূমি তাদের ফিরিয়ে দেওয়ার এবং মার্কিন-ইসরায়েল সাম্রাজ্যবাদী জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববিবেককে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে এই জোট।

আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহেল কাফি রতন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা কমরেড নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা কমরেড বাচ্চু ভূইয়া প্রমুখ।

পড়ুন: ঈদের দিনেও বোমার শব্দে ঘুম ভেঙেছে ফিলিস্তিনিদের

মার্কিন মদদপুষ্ট জায়নবাদী ইসরায়েল কর্তৃক মধ্যপ্রাচ্যে স্থায়ী অশান্তি সৃষ্টি, ফিলিস্তিনি নাগরিকদের হত্যা ও ফিলিস্তিনিদের বসতবাড়ী উচ্ছেদ বন্ধ এবং তাদের আবাসভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। সমাবেশ পরিচালনা করেন বাসদ ঢাকা মহানগরের সদস্য সচিব জুলফিকার আলী। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ৭৩ বছর ধরে ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে প্রতিষ্ঠিত ইসরায়েলি জায়নবাদী শক্তি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। এ সময়কালে হাজার-হাজার নারী-পুরুষ-শিশু মৃত্যুবরণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলি, বোমা হামলা ও নির্যাতনে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই সন্ত্রাসী তৎপরতায় প্রত্যক্ষভাবে মদদ জুগিয়ে চলছে। জাতিসংঘ পালন করেছে নীরব ভূমিকা।

তারা বলেন, গত শুক্রবার থেকে প্রায় ছয় দিন ধরে ইসরায়েলি বাহিনী পুনরায় এই বর্বরেচিত হামলা শুরু করেছে। মুসলমানদের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান আল আকসা মসজিদ প্রাঙ্গণে বোমা হামলা চালিয়ে প্রায় ২০ জন নাগরিককে হত্যা করা হয়েছে, হামলা করে গুড়িয়ে দেওয়া হয়েছে গাজায় ১২ তলা একটি ভবন। এরই মধ্যে নিহত হয়েছেন ১৬ শিশুসহ ৬৭ জন নিরীহ ফিলিস্তিন নাগরিক। রমজান মাসে এ ধরনের হামলা সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কার্যক্রম যখন শেষ পর্যায়ে সে সময়ে এ ধরনের হামলা চালিয়ে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে ঘোরানোর জন্যই এ হামলা বলে বক্তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে অশান্তি সৃষ্টি করে নিজেদের অস্ত্রের বাজার ও ব্যবসাকে রমরমা রাখতে, তেলসম্পদসহ প্রাকৃতিক ও খনিজসম্পদ লুটপাট করতেই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি এতে উৎসাহ যোগাচ্ছে। আর মার্কিন সাম্রাজ্যবাদী শক্তিগুলোর চাপে জাতিসংঘ পালন করছে নির্লিপ্ত ভূমিকা। তারা অবিলম্বে এই হামলা ও গণহত্যা বন্ধ করার আহ্বান জানান।

ট্রেন্ড বদলে সময়ের আগেই আক্রমণে হাম, এক হাসপাতালেই মৃত্যু ২…
  • ২৯ মার্চ ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি র…
  • ২৯ মার্চ ২০২৬
হাসপাতালে বাবার ছবি দিয়ে যা লিখলেন মীর স্নিগ্ধ
  • ২৯ মার্চ ২০২৬
৫ম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেপালে
  • ২৯ মার্চ ২০২৬
ইরানের হামলায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা, জরুরি সত…
  • ২৯ মার্চ ২০২৬
‘আমাদের নায়ক-নায়িকা হওয়া হলো না’, রাহুলের মৃত্যুতে আবেগি শ্…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence