খালেদার ভুয়া জন্মদিনের জন্য বিএনপির ক্ষমা চাওয়া উচিত

১৩ মে ২০২১, ০২:৫৮ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টের মতো নৃশংস ঘটনার দিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করায় মির্জা ফখরুল ইসলামকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

বৃহস্পতিবার (১৩ মে) নিজের বাসভবন থেকে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে এখন করোনা মহামারী চলছে। এই অবস্থায় ব্লেম গেম খেলা বন্ধ করতে হবে। খালেদা জিয়ার জন্মদিন নিয়ে জাতির সামনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেটির সদুত্তর বিএনপির কাছ থেকে আজও জানা যায়নি।

মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন এখন অসুস্থ। কোথায় ১৫ আগস্টে ভুয়া জন্মদিন পালনের জন্য দলটি জাতির কাছে ক্ষমা চাইবে, তা না করে তারা প্রতিদিনই মিথ্যাচার করে বেড়াচ্ছে। জাতি এই দলটির কর্মকান্ডে হতাশ।

ওবায়দুল কাদের আরও বলেন, জাতি তাদের কাছে যা জানতে চায়, তারা সেটি কখনোই পরিস্কার করে না। অথচ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনার নামে এমন সব বিষয় অবতারণ করেন যেগুলোর জবাব আমাদের দিতেই হয়।

এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence