বাংলাদেশসহ চার দেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

১০ মে ২০২১, ০৮:৩৬ PM
বিমান

বিমান © ফাইল ছবি

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ চারটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

সোমবার (১০ মে) দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) পক্ষ থেকে টুইট করে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা–এ চার দেশের কোনো যাত্রী ও উড়োজাহাজ আমিরাতে প্রবেশ করতে পারবে না। এমনকি এ চার দেশে ট্রানজিট নেওয়া যাত্রীদের জন্যও আমিরাতের দুয়ার বন্ধ থাকবে।

তবে এ চার দেশে ট্রানজিট নেওয়া ফ্লাইট আমিরাতে প্রবেশ করতে পারবে। কত দিনের জন্য এ নিষেধাজ্ঞা বহাল থাকবে, সে বিষয়ে টুইটে কিছু জানায়নি এনসিইএমএ।

এর আগে গত শনিবার থেকে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দেশটি বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে এ নিষেধাজ্ঞা দেয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence