ঈদের ছুটি চাওয়ায় পুলিশের গুলিতে ১৫ শ্রমিক আহত

১০ মে ২০২১, ০৩:০৭ PM
আহত এক শ্রমিককে হাসপাতালে নেয়া হচ্ছে

আহত এক শ্রমিককে হাসপাতালে নেয়া হচ্ছে © ফাইল ফটো

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় অবস্থিত হামিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৫ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। ঈদ উপলক্ষে তিন দিনের পরিবর্তে ১০ দিন ছুটির দাবিতে সোমবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে এই সংঘর্ষ হয়।

পুলিশের শতাধিক রাউন্ড শট গানের গুলিতে ১৫ শ্রমিক গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপিসহ পাঁচজন ও অন্তত ৩৫ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীসহ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সোমবার সকালে কর্মস্থলে এসে কাজ শুরু করেন শ্রমিকেরা। এসময় মালিক পক্ষ থেকে তিন দিনের ছুটির নোটিশ দেওয়া হয়। এতে উত্তেজিত হয়ে ওঠেন শ্রমিকরা। একপর্যায়ে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। শ্রমিকরা ঈদের ছুটি তিন দিনের পরিবর্তে ১০ দিন করার দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ বেলা ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে শতাধিক রাউন্ড শট গানের গুলি ছোড়ে পুলিশ। এতে ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ ও ৩৫ জন আহত হন। শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যও আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ শুরু হলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। সেখানেও শ্রমিকদের সরাতে পুলিশ একাধিক টিয়ারসেল নিক্ষেপ করে। এখনো থেমে থেমে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close