লকডাউনে স্কুল বন্ধ: ক্লাসে যেতে না পারায় শিক্ষার্থীর আত্মহত্যা

০৯ মে ২০২১, ০২:৫১ PM
 সাগর বড়ুয়া

সাগর বড়ুয়া © ফাইল ফটো

লকডাউনের কারণে স্কুলের ক্লাসে যেতে না পারার ক্ষোভে সাগর বড়ুয়া (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। গত শুক্রবার রাত ১০টায় রাজধানীর সবুজ বাগ এলাকায় এই ঘটনা ঘটে।

সাগর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নবম শ্রেণীর বিজ্ঞানের ছাত্র ছিল। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। বর্তমানে তারা সবুজবাগের মায়াকানন ৩/৪ নম্বর বাসা থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সাগরকে বাসায় রেখে তার পরিবারের লোকজন মার্কেটে যান। রাতে বাসায় ফিরে এসে ঘরের দরজা বন্ধ পান। এ সময় চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন গলায় ওড়না প্যাচানো অবস্থায় সাগর সিলিং ফ্যানের সাথে ঝুলছে। পরে সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা সবুজ বড়ুয়া বলেন ‘আমার ছেলের অতিরিক্ত রাগ ছিল। যখন তখন অকারণে রাগ করত। স্কুলে যেতে না পারার ক্ষোভ থেকে সে আত্মহত্যা করেছে বলে আমার ধারণা। কারণ লকডাউনে স্কুল বন্ধ থাকায় দীর্ঘদিন ক্লাসে যেতে না পারায় তার মনে ক্ষোভ তৈরি হয়েছিল। জীবিত থাকা অবস্থায় প্রায়ই সে আমাকে স্কুলে যাওয়ার কথা বলত।

এ বিষয়ে সবুজবাগ থানার এসআই মো. আনোয়ার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence