দুর্যোগে জনগণের পাশে থাকা আ. লীগের রাজনীতির শিক্ষা: দীপু মনি

০৭ মে ২০২১, ০৭:৫৮ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের পাশে থাকা, দুর্যোগে সমব্যথী হয়ে মানুষের সাথে থাকা। বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বৃহস্পতিবার চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় সাড়ে ৭ হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতির প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা, দুর্যোগে জনগণের পাশে থাকা। আমরা যারা শেখ হাসিনার কর্মী তারা সবাই এই আদর্শ লালন করি। তাই এক বছরেরও অধিক সময় হতে চলা করোনার মহাদুর্যোগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবসময় জনগণের পাশে রয়েছেন।

তিনি বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী হতে পেরেছি বলেই জনগণের পাশে সবসময় আছি এবং থাকি। বর্তমানে যে অতিমারি করোনার মহাদুর্যোগ চলছে, এ অবস্থায় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগে জনগণের পাশে থাকতে হবে।

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close