রাজধানীতে চলন্ত রিকশা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

০৫ মে ২০২১, ১০:০০ AM
নিহত নাদিম পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছিলেন

নিহত নাদিম পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছিলেন © প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় চলন্ত রিকশা থেকে পড়ে নাদিম হোসেন (৩০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা রাত সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক এসআই সুব্রত বদ্ধ। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর রোডে চলন্ত রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান নাদিম হোসেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

মৃতের স্বজন ইকবাল হোসেন বাবু বলেন, নাদিম ধানমন্ডির শুক্রাবাদ থাকতেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দিলসাধপুর গ্রামের মাহমুদ ভূঁইয়ার ছেলে। তিনি পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছিলেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি তৃতীয়।

লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
close