হেফাজত নেতা মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে চায় পুলিশ

০২ মে ২০২১, ০১:৪৪ PM
মামুনুল হক

মামুনুল হক © ফাইল ফটো

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা সহিংসতা ও ধর্ষণসহ পৃথক তিনটি মামলা ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ রবিবার (২ মে) সোনারগাঁ থানার দায়ের করা জান্নাত আরা ঝর্ণার মামলার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। এছাড়াও রয়্যাল রিসোর্টে ভাংচুরের মামলায় ৭ দিনের ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্টকাণ্ডের মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে ৭ দিন করে ১৪ দিন মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। 

তিনি আরও বলেন, রিমান্ড মঞ্জুর হলে মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। 

গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। পুলিশ তখন জানায়, মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬