গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

০২ মে ২০২১, ১২:২৬ PM
গণপরিবহণ শ্রমিক আন্দোলন

গণপরিবহণ শ্রমিক আন্দোলন © সংগৃহীত

গণপরিবহন চালু করাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে দেশের সব টার্মিনালে এই বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা। ব্যক্তিগত গাড়ি, সিএনজি, পিকআপ চললে গণপরিবহন চলবে না কেন এমন প্রশ্ন তুলেছেন গণপরিবহনের শ্রমিকেরা।

শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, গণপরিবহন বন্ধ থাকায় সড়ক পরিবহনের সঙ্গে জড়িত প্রায় ৫০ লাখ শ্রমিক বেকার। এতে তাঁদের জীবিকা নির্বাহ অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে তাঁরা দুর্বিষহ জীবন যাপন করছেন। পরিবহন শ্রমিকেরা রাস্তায় নেমে এলে তার দায়দায়িত্ব ফেডারেশন নেবে না।

আজ রোববার সকাল ১০টার দিকে গাবতলীতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে পরিবহনশ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ শেষে গাবতলী ও এর আশপাশ এলাকায় পরিবহনশ্রমিকেরা মিছিল করেন।

ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দিন বলেন, তাঁদের তিনটি দাবি, এগুলো হলো স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে, সড়ক পরিবহনশ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্যসহায়তা দিতে হবে এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল দিতে হবে।

টার্মিনালে জমায়েত হওয়া পরিবহনশ্রমিকেরা বলেন, মার্কেট খুলে দেওয়া হয়েছে। অনেকে কেনাকাটা করতে যাচ্ছেন, পরিবহনশ্রমিকদের সন্তানেরা তাকিয়ে তাকিয়ে দেখছেন। গাড়ি না চললে শ্রমিকেরা টাকা পান‌ না। মালিকপক্ষ প্রতি সপ্তাহে চাল, ডাল, তেল, আলু দিচ্ছে। কিন্তু এই সাহায্য যথেষ্ট নয়, কত দিন মালিকপক্ষ সহায়তা দেবে, তা নিয়েও শঙ্কা আছে। শ্রমিকেরা বলছেন, সব পরিবহনের শ্রমিকেরা আবার সেই সহায়তা পাননি।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ৪ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close