গুম-খুনের হুমকি পেয়ে মুনিয়ার বোনের থানায় জিডি

০১ মে ২০২১, ১১:২৭ PM
মামলার বাদী নুসরাত ও জিডির কপি

মামলার বাদী নুসরাত ও জিডির কপি © সংগৃহীত

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলার বাদী নুসরাত জাহান তানিয়া প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ শনিবার (১ মে) কুমিল্লা কোতোয়ালি থানায় তিনি এ জিডি করেন।

গত কয়েকদিন ধরেই বিভিন্ন ফোন নাম্বার থেকে জীবননাশের হুমকি আসছে বলে তিনি জিডিতে অভিযোগ করেছেন।

গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

সেই মামলা তুলে নেওয়া এবং মীমাংসা করতে মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নুসরাত।

জিডিতে তিনি বলেছেন, ওই মামলা প্রত্যাহার করা জন্য আসামির পক্ষ থেকে চাপ ছিল। তাতে সাড়া না দেওয়ায় গত বুধবার থেকে কয়েকটি মোবাইল নম্বর থেকে অনবরত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি পাচ্ছেন তিনি।

তার ও তার স্বামীকে ‘গুম-খুন’ করাসহ বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence