ভারত সীমান্ত বন্ধ থাকলেও ফেরা যাবে দেশে

২৬ এপ্রিল ২০২১, ১২:৪৬ PM

© সংগৃহিত

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ভারতের সঙ্গে সব সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ সিদ্ধান্ত মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে ৯ মে পর্যন্ত যা কার্যকর থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার (২৫ এপ্রিল) রাতে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তারও কম রয়েছে, তারা যথাযথ অনুমোদন সাপেক্ষে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশি নাগরিকদের প্রবেশের জন্য দিল্লি, কলকাতা ও আগরতলা মিশন থেকে অনুমোদন নিতে হবে। এবং প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯ মে পর্যন্ত স্থল সীমান্ত দিয়ে কেউ চলাচল করতে পারবেন না। তবে বাণিজ্যিকভাবে আমদানি পণ্য সঠিক উপায়ে জীবাণুনাশক করে দেশে ঢোকানো যাবে। সংশ্লিষ্ট ড্রাইভার ও হেল্পারদের করোনা প্রটোকল মেনে চলতে হবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বিবৃতিতে জানানো হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব), ভারতের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬