প্রেমিকের বাড়িতে অনশনে দশম শ্রেণির ছাত্রী

‘হয় আমাকে বিয়ে করবে, না হলে এখানেই আমার মৃত্যু হবে’

১৪ এপ্রিল ২০২১, ০১:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

মাগুরার মহম্মদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে দশম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে উপজেলার নহাটা ইউনিয়নের মোবারকপুর গ্রামের আইয়ুব মোল্লা চৌকিদারের বাড়িতে এ অনশন শুরু করেছে মেয়েটি।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে আইয়ুব চৌকিদারের ছোট ছেলে সোহান মোল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক ওই স্কুলছাত্রীর। বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় সোহান মোল্লা ওই ছাত্রীকে শারীরিক সম্পর্ক করেছে। কিন্তু বিয়ের কথা বললে তাতে রাজি হচ্ছে না। এমতাবস্থায় মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে প্রেমিক সোহান মোল্লার বাড়িতে অনশন শুরু করেছে ওই ছাত্রী।

এ বিষয়ে ভুক্তভোগী ওই ছাত্রী জানান, রোববার রাতে প্রেমিক সোহান মোল্লা তার কাছে গেলে প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। এই ঘটনা জানার পর কেউ তাকে বিয়ে করবে না। এর আগেও বিভিন্ন জায়গা থেকে বিয়ের কথা চললেও সোহান মোল্লা বিয়ে ভেঙে দেয়।

ওই ছাত্রী বলেন, এ অবস্থায় সে বিয়ে না করলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আমি তার বাড়িতে উঠেছি, হয় সে আমাকে বিয়ে করবে, না হলে এখানেই আমার মৃত্যু হবে।

তার কোনো ছেলে নেই জানিয়ে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বলেন, এ ঘটনার পর কী করে মেয়েকে বিয়ে দেব? তাই পছন্দের ছেলের (সোহান) সঙ্গেই তার মেয়ের বিয়ে হোক এটাই চাই। এ জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

তবে ছেলে ও তার পরিবারের কাউকে বাড়িতে না পাওয়ায় এ বিষয়ে কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close