‘শিশুবক্তা’ রফিকুলের মুক্তি চেয়ে মামুনুলের স্ট্যাটাস

০৭ এপ্রিল ২০২১, ০৮:২৮ PM

© ফাইল ছবি

‘শিশুবক্তা’ নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তি দাবি করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ দাবি করেন।

মুক্তি চাওয়া পোস্টে মামুনুল হক লিখেন, ‘‘মাওলানা রফিকুল ইসলাম মাদানী র‍্যাব-এর নিরাপত্তায় আছে মর্মে নিশ্চিত হয়েছি। অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি।’’

রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নেত্রকোনার পূর্বধলা থেকে তাকে আটক করা হয়।

এর আগে এদিন রাত ৩টার দিকে তাকে নিজ বাসা থেকে অজ্ঞাত পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই। তার ব্যক্তিগত সহকারীর সূত্র দিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ খবর পোস্টও করেন। ফেসবুকে মাওলানা রফিকুল ইসলামের সর্বশেষ পোস্টে তিনি লিখেন, ‘আমাকে গুম করার চেষ্টা চলছে’।

এদিকে পৃথক বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার (৭ এপ্রিল) দুপুরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close