ঘোড়ায় চড়ে পিকেটিং করা হেফাজতকর্মী গ্রেপ্তার

০৩ এপ্রিল ২০২১, ০৮:৩২ PM
হাছান ইমাম

হাছান ইমাম © ফাইল ফটো

হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে পিকেটিং করা সংগঠনটির কর্মী হাছান ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায় শুক্রবার মধ্যরাত রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাঘাইছড়ি থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন খান হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ মার্চ হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে আন্দোলন করে এবং বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। সে বাঘাইছড়ি আমতলী মাদরাসায় আত্মগোপনে ছিল।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদরাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদরাসাটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহের প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, ঢাকা থেকে আমার এক ভাই তাকে পাঠিয়েছিলেন বেড়াতে গত ২ দিন আগে। শুক্রবার গভীররাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যায় র‌্যাব। কেন বা কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে আমি জানি না।

আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬