হোটেলে অবরুদ্ধ মামুনুলকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ

০৩ এপ্রিল ২০২১, ০৭:৪৪ PM
মামুনুল হক

মামুনুল হক © সংগৃহীত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে একটি রিসোর্টে জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর ছড়িয়েছে, সেখানে তিনি এক নারীসহ স্থানীয়দের হাতে ‘আটক’ হয়েছেন। যদিও ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক।

তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম গণমাধ্যমকে বলেছেন, হেফাজত নেতা মামুনুল হককে আটক কিংবা গ্রেফতার কোনোটিই করা হয়নি। স্থানীয়রা তাকে ঘিরে ফেলায় পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে।

এর আগে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে আটক করে স্থানীয়রা। এদিকে মামুনুল হককে রিসোর্টে আটকে রেখে জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি তাকে এক নারীর সাথে রিসোর্টে আসার কারণ জিজ্ঞেস করছেন।

এ সময় মামুনুল হক ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। কত বছর বিয়ে হয়েছে এই প্রশ্নে মামুনুল হক বলেন, তাদের ২ বছর বিয়ে হয়েছে। তার স্ত্রীর নাম আমেনা তৈয়েবা। তাকে শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন বলে তিনি দাবি করেন। মানুষের ক্ষোভের মুখে তিনি আরো বলেন, অল্লার কসম আমি সঠিক নিয়মে তাকে বিয়ে করেছি।

ট্যাগ: পুলিশ
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬