পুলিশ এবারের লকডাউনে আরও বেশি কঠোর হবে: কমিশনার

০৩ এপ্রিল ২০২১, ০৪:৪৫ PM

© ফাইল ফটো

গতবারের থেকে এবারের লকডাউনে পুলিশ আরও বেশি কঠোর হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। আজ শনিবার লকডাউন ঘোষণার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গত বছর কোনো অভিজ্ঞতা ছাড়াই পুলিশ মাঠে থেকে কাজ করেছে। গতবারের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি বিধি লঙ্ঘনে ছাড় দেবে না।

তিনি বলেন, গত বছর লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে ঢাকা ছেড়েছিল। এবার তা হতে দেয়া হবে না। কোভিড-১৯ এর নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে থেকে কাজ করবে।

শফিকুল ইসলাম বলেন, গত বছরের লকডাউন পর্যালোচনা করে অভিজ্ঞতা বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা করার জন্য আগামীকাল রবিবার পুলিশ এ বিষয়ে একটি সভা করবে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬