গাজীপুরে পুলিশ-হেফাজত সংঘর্ষ, আহত ২০

০২ এপ্রিল ২০২১, ০৫:৩০ PM
এক বিক্ষোভকারীকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ

এক বিক্ষোভকারীকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ © সংগৃহীত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হেফাজতে ইসলামের সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ ও হেফাজতের কর্মী, সমর্থকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

হেফাজতের আন্দোলনকারীরা জানায়, হাটহাজারী, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীদের হতাহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চান্দনা চৌরাস্তা জামে মসজিদ থেকে জুমার নামাজের পর তারা বিক্ষোভ মিছিল বের করে।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করেন হেফাজতের নেতাকর্মীরা

এতে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। জিএমপি’র বাসন থানার ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তারা পাল্টা জবাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হেফাজতে ইসলামের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান বলেন, কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অবস্থান নেন কর্মীরা। এ সময় কর্মীদের লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে প্রায় ২০-২৫ জন কর্মী আহত হন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার জাকির হাসান বলেন, হেফাজতের কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তাঁদের মহাসড়ক ছেড়ে যেতে বললে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

তিনি জানান, পরে তাঁদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শতাধিক টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিপক্ষের ইটপাটকেলে কমপক্ষে আটজন পুলিশ আহত হয়েছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬