বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

০১ এপ্রিল ২০২১, ০৫:৫৩ PM
প্রতীকী

প্রতীকী

করোনার সংক্রমণরোধে যুক্তরাজ্য ছাড়া পুরো ইউরোপ ও ১২টি দেশ থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে সিভিল এভিয়েশন। আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞায় অন্য ১২টি দেশ হলো আর্জেন্টিনা, বাহারাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, সাউথ আফ্রিকা, তুরষ্ক ও উরুগুয়ে।

সিভিল এভিয়েশন থেকে আরো জানানো হয়েছে, এসব দেশ থেকে শুধুমাত্র ট্রানজিট যাত্রী আনতে পারবে এয়ারলাইন্সগুলো। তবে অবশ্যই যাত্রীদের ট্রানজিটের পুরোটা সময় টার্মিনাল বিল্ডিংয়েই অবস্থান করতে হবে।

এছাড়া করোনার ভ্যাকসিন অথবা করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই যাত্রীদের দেখাতে হবে। দেশে ফেরার পর বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টিনও মানতে হবে যাত্রীদের।

ট্যাগ: জাতীয়
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close