নাশকতায় জড়িত থাকলে হেফাজত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা: আইজিপি

৩১ মার্চ ২০২১, ০৫:৪০ PM
আইজিপি বেনজীর আহমেদ

আইজিপি বেনজীর আহমেদ © ফাইল ফটো

দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা ও হামলা মামলায় হেফাজতে ইসলামের ঊর্ধ্বতন নেতারা জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বুধবার (৩১ মার্চ) ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আইজিপি বলেন, কাউকে বাদ দিচ্ছি, এমন কোনো কথা বলছি না। আমরা বলছি, যারা অনস্পট ছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের সময় যাঁরা নির্দেশ দিয়েছেন, তাঁরাও আসবেন আমরা মনে করি। তাঁরা স্বাধীনতাকে কলুষিত করার চেষ্টা করেছেন।

মামলায় কোন সিনিয়র নেতার নাম না থাকার বিষয়ে তিনি বলেন, নাম না থাকলে যে তদন্তে তাঁদের নাম আসবে না, এমন কোনো কথা নেই। আমরা কোনো কিছুকে প্রভাবিত করতে চাই না। যদি কেউ নির্দেশদাতা থাকে, ডেফিনেটলি তারাও আসবে।

আইজিপি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের দিন হেফাজত সারা দেশে তাণ্ডব চালায়। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে হাটহাজারী থানায় হামলা চালিয়েছে। এর আগেও এ থানায় তারা হামলা চালিয়েছে। ডাকবাংলোতে আক্রমণ করেছে। ভূমি অফিসে আক্রমণ করেছে। ভূমি অফিসের সব কাগজপত্র একত্র করে জ্বালিয়ে দিয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close