ইউরোপ ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক

৩০ মার্চ ২০২১, ০২:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ইউরোপের দেশগুলো থেকে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সরকার নির্ধারিত হোটেলে সময়ের যাবতীয় খরচ বহন করতে হবে যাত্রীদেরকেই। করোনার ঊর্ধ্বমুখীতার কারণেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকেই এটি কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো দেশ থেকে দেশা ফেরা যাত্রীদের অবশ্যই করোনামুক্ত সনদ থাকতে হবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের মাধ্যমে তাকে করোনা পরীক্ষা করাতে হবে। আর ইউরোপের যে কোনো দেশ থেকে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। যাত্রীদের করোনা টিকা নেয়া থাকলেও তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। ১৪ দিনের কোয়ারেন্টিনের পর করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে তাকে ছাড়া হবে।

ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬
বিআরটি প্রকল্পে ভোগান্তি নিরসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবর…
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় চৈত্রসংক্রান্তিতে দুই দিনব্যাপী খনার মেলা
  • ১৩ এপ্রিল ২০২৬
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬