সাংবাদিকদের ওপর হামলা

অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

২৯ মার্চ ২০২১, ০২:২৬ PM

© সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররমে কোনও সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে থাকলে,অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। দায়িত্ব পালনের সময় তাদের ওপর যেন হামলা না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে জানতে চান ডিইউজে নেতারা। এসময় তথ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

এ সময় ড. হাছান মাহমুদ আরও বলেন, হেফাজতের বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে বিএনপি জড়িত। কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- এই সরকারকে হটানো হবে এবং নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এটা তাই প্রমাণ করে। নরেন্দ্র মোদির আগমন মুখ্য বিষয় নয়।

তিনি বলেন, ২০১৩-১৪ সালের বিএনপি ও আজকের বিএনপি এক নয়। তেমনি ২০১৩-১৪ সালের আওয়ামী লীগ ও আজকের আওয়ামী লীগও এক নয়। আজকের আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী ও আত্মপ্রত্যয়ী। আর বিএনপি ক্রমান্বয়ে পরিণত হয়েছে ক্ষয়িষ্ণু দলে।

তথ্যমন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের ওপর হামলা হয়েছে। জনগণের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে সমর্থন দিয়েছে বিএনপি ও জামায়াত।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence