হেফাজতের দোয়া অনুষ্ঠান শুরু বাদ জোহর

২৯ মার্চ ২০২১, ১২:৩৮ PM

© ফাইল ফটো

গত কয়েকদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনবিরোধী আন্দোলননে নিহত ও আহতদের স্মরণে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সোমবার বাদ জোহর কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে বাদ আসর এ কর্মসূচি পালিত হবে। এছাড়া আগামী শুক্রবার (২ এপ্রিল) সারাদেশে বিক্ষোভ করবে সংগঠনটি।

হরতাল কর্মসূচি বাস্তবায়ন মনিটরিং টিমের সদস্য ও হেফাজতের নেতা মাওলানা জয়নাল আবেদীন আজ সোমবার (২৯ মার্চ) দুপুরে বলেন, দোয়া মাহফিল কর্মসূচি সারাদেশে পালিত হবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে বাদ জোহর শুরু হবে। এছাড়া সারাদেশে সময়-সুযোগ অনুযায়ী বাদ জোহর ও বাদ আসর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গত দুই দিনে সারাদেশে হেফাজতের ১৭ জন নেতা-কর্মী নিহত হওয়ার কথা দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এদের মধ্যে ১২ জন ব্রাহ্মণবাড়িয়ায়, চার জন চট্টগ্রামে ও ঢাকার সাইনবোর্ড এলাকায় এক জন নিহত হওয়ার কথা জানানো হয়। মাওলানা জয়নাল বলেন, নিহতরা ছাড়াও পুলিশ ও সরকার দলীয় নেতা-কর্মীদের হামলায় তাদের প্রায় ৫০০ জন আহত হয়েছেন। পুলিশের হাতে আটক হয়েছেন প্রায় ২০০ জন।

এ বিষয়ে আল্লামা মামুনুল হক বলেন, সোমবার শহীদ ও আহতদের জন্য সারা দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হবে এবং আগামী শুক্রবার (২ এপ্রিল) সারা দেশে বিক্ষোভ সমাবেশ করা হবে। যদি আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হয় এবং হয়রানিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বসে আলোচনা করে কয়েক দিনের মধ্যে কঠোর কর্মসূচি আমরা দেব।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close